• সমগ্র বাংলা

মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলবে নতুন কুঁড়ি স্পোর্টস - ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : নতুন কুঁড়ি স্পোর্টসই মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলে আমাদের ছেলেমেয়েদেরকে পথ দেখাবে। ক্রীড়া জগতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম গৌরবোজ্জ্বল করতে  বিএনপি সরকার "স্পোর্টস এবং কালচার উইং" চালু করেছে।

ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন। 

শনিবার বিকেলে সিলেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধনী ভাষন শেষে ফরিদপুর স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন শামা ওবায়েদ ইসলাম।  

এ সময় ফরিদপুরের জেলা ও পুলিশ প্রশাসন, সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোমলমতি শিশুদের মাদক থেকে দূরে রাখতে ও তারা যাতে বিপথগামী না হয় সে জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রিড়া'র বিকল্প নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে 'নতুন কুঁড়ি' শুরু করেছিলেন। মাদক থেকে দূরে সঠিক পথে থেকে, পড়াশোনা করে একজন প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ করে দিবে এই নতুন কুঁড়ি স্পোর্টস। 

তিনি বলেন, ভাল খেলোয়াড় তৈরি করতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে স্পোর্টস ডিপ্লোমেসি করা হয়েছে।  বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। স্পোর্টস ডিপ্লোমেসিতে "স্পোর্টস এবং কালচার উইং" এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ক্রীড়া কূটনীতি আরো দৃঢ় হবে। এর মাধ্যমে তৈরি হওয়া ভাল খেলোয়াড়রা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ও বাংলাদেশের ক্রীড়াকে গৌরবান্বিত করে তোলার সুযোগ পাবে।

দেশের ১০ টি বিভাগের শিশু কিশোরদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টস এ ফরিদপুরের শিশু কিশোরদের উৎসাহ জানিয়ে তিনি বলেন, এই ১০ বিভাগের মধ্যে ফরিদপুর জেলাকে ভাল অবস্থানে রাখতে হবে। ফরিদপুরের ছেলে মেয়েরা প্রতিযোগিতায় প্রথম হতে পারলে আমার পক্ষ থেকেও থাকবে বিশেষ পুরষ্কার।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo