• সমগ্র বাংলা

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম (২৬) নামে এক কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে)  দুপুরে উপজেলার বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টি ঘটে। নিহত নাঈম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের মো: আবু সামার ছেলে বলে নিশ্চিত করেছে তার সহকর্মী মো: শামীম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, নিহত নাঈম হরিপুর উপজেলায় টিইএমএফ এগ্রো লিমিটেড নামে একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। নাঈম রাণীশংকৈল উপজেলা থেকে হরিপুর উপজেলায় নিজের মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বলিদ্বাড়া বগুড়াপাড়া নামক এলাকায় মোটরসাইকেল হার্ডব্রেক করলে সাথে সাথে পড়ে যায়। এবং পিছিনে থাকা একটি অটোরিকশা উপর দিয়ে চলে যায়।এসময় তাকে গুরুতmর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত নাইমের সহকর্মী শামীম বলেন আমরা পরিবার কে খবর দিয়েছি তারা আসছেন যেহেতু অনেক দূরে তাই  সময় লাগবে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এবং তার পরিবার কে খবর দেওয়া হয়েছে। যেহেতু নিহত নাঈমের বাড়ি সিরাজগঞ্জ জেলায় তাই আসতে দেরি হচ্ছে, তার পরিবারের লোকজন আসলেই আমরা তাদের সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নিয়ে কাজ করবো। 

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo