• সমগ্র বাংলা

টেকনাফে বজ্রপাতে লবন চাষীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বজ্রপাতে মো. সরওয়ার আলম (৩৮) নামের এক কৃষক মারা গেছেন।

তিনি  টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি নতুন পাড়ার নুরুল আলমের ছেলে। পেশায় তিনি লবণ চাষী।

শনিবার (২ মে) দুপুরে নাফনদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে খারাংখালির লবণ মাঠে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান,  সরওয়ার আলম নামে এক ব্যক্তি প্রাথমিকভাবে 

 বজ্রপাতে মারা গেছেন বলে জানা যায় ।

স্থানীয় হুমায়ুন আহমেদ জানান, শনিবার খারাংখালির বাসিন্দা সরওয়ার নাফ নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতের বিকট শব্দে তিনি  অজ্ঞান  হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয়। 

স্থানীয় হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার ডা. হাসান মিয়া বলেন, সরওয়ার নামে এক ব্যক্তিকে হেলথ কেয়ারে আনা হলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায় । পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo