• সমগ্র বাংলা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু, যোগ হচ্ছে জাতীয় গ্রীডে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  ৬ দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার রাত ১০টা থেকে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে। জাতীয় গ্রীডে যোগ হচ্ছে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট করে বিদ্যুৎ। এতে উত্তরাঞ্চলে লোডশেডিং কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিটটি গতকাল শুক্রবার রাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে,  জাতীয় গ্রেডে তা সরবরাহ করা হচ্ছে।

 বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারনে ইউনিটটি গত ২৫ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়েছিল। 

বন্ধ থাকা ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন  তৃতীয় ইউনিট ওভার হোলিংয়ের কাজ চলছে।  চলতি মাসের মাঝামাঝি সেটি চালু হলে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো যাবে। এছাড়াও  ৫ বছর ধরে অচল  পড়ে থাকা ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি মেরামত করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পাশ্ববর্তী  বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত এবং কৃষি প্রধান উত্তরাঞ্চলের ৮ জেলায় সেচ সুবিধার সুবিধার্থে ২০০৬ সালে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়েছিল। 

শুরুতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট যুক্ত করা হয়েছে। ত্রুটিসহ বিভিন্ন কারনে কেন্দ্রটিতে কখনো পূর্ণ সক্ষমতায়  বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo