• সমগ্র বাংলা

স্বনির্ভর নারীর পথে গাজীপুরের শিক্ষার্থীদের ঐক্য: ইডেনে ব্যতিক্রমধর্মী উন্নয়ন ক্যাম্পেইন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী “নারী উন্নয়ন ক্যাম্পেইন” সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইডেন মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল- “স্বনির্ভর নারী, সমৃদ্ধ আগামী”।

এই ক্যাম্পেইনে গাজীপুরের পাঁচটি উপজেলা-গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর ও কালীগঞ্জের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

ঢাকা ইডেন মহিলা কলেজ গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাদিয়া আফরিন সূচনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সদরের কৃতি সন্তান ডা. নৌশিন শারমিন পূরুবী (অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিশেষজ্ঞ), কালীগঞ্জের অধ্যাপক ড. কানিজ ফাতেমা দীপা (বাংলা বিভাগ, ইডেন মহিলা কলেজ), শ্রীপুরের আরাফাতুল ইসলাম মণি (অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা), ড. সেলিম শেখ (ডেপুটি পিএমজি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়), কালীগঞ্জের শাহিনূর নারগিস (সাবেক ভিপি, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), সোহেল রানা (অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাব) এবং গাজীপুর সদরের আসমা সুলতানা শিখা (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ইডেন মহিলা কলেজ) প্রমুখ

এছাড়াও উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস ও জাহানি গুলশান মিতুসহ ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ক্যাম্পেইনে নারী শিক্ষার্থীদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে-উচ্চশিক্ষা নিশ্চিতকরণ, সুবিধাবঞ্চিতদের জন্য বৃত্তি চালু, আবাসন সমস্যার সমাধান, হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত দিকনির্দেশনার মাধ্যমে নারী নেতৃত্ব গড়ে তোলা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, নারীদের স্বনির্ভরতা ও ক্ষমতায়নের পথে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, সহপাঠী এবং সিনিয়র-জুনিয়র সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় তাদের, যারা এই আয়োজন সফল করতে মেধা, শ্রম, দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।

মন্তব্য (১)





image
image

বগুড়ায় ১যুগ পূর্তিতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো বারবিক...

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ১যুগ পূর্তিতে নতুন আঙ্গিকে যাত্রা শু...

image

নাফনদীর ওপাড় থেকে ৯৬৩ পিচ কাঠ বোঝাই ট্রলার এলো টেকনাফ বন্দরে

কক্সবাজার প্রতিনিধি : বছরেরও বেশি সময় অপেক্ষার অবসান ঘটিয়ে&n...

image

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার  বালাসীঘাট হতে জামালপুর...

image

বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রি...

image

ঝিনাইদহে হবু জামাইয়ের হাত ধরে ৩ সন্তানের জননী উধাও: এলাকা...

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈল...

  • company_logo