• সমগ্র বাংলা

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার  বালাসীঘাট হতে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবীতে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলাবাসীর উদ্যোগে বালাসীঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী ফয়সাল কবির রানা, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর আমজাদ হোসেন, সেক্রেটারী আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইলিয়াস হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, "যেখানে শত শত কোটি টাকা ব্যয় করে অচল ফেরিঘাট নির্মাণ করা যায়, সেখানে একটি পরিকল্পিত, টেকসই সেতু নির্মাণ কেন সম্ভব নয়? , বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মিত হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। ঢাকায় যাতায়াতে পথ কমবে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। কমবে পণ্য পরিবহনের সময় ও খরচ, তৈরি হবে নতুন বাণিজ্যিক সম্ভাবনা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo