• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (০১ মে ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে কেরানীহাটের মডেল মসজিদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)। প্রধান বক্তা ছিলেন আনোয়ারুল আলম চৌধুরী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদ ইছহাক, কেন্দ্রীয় সহসভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং মাওলানা নুরুল হোসাইন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মুহাম্মদ ইউনুস, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতকানিয়া উপজেলা। এ সময় সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশ ও র‍্যালীর আয়োজন করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo