ছবিঃ সিএনআই
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় রেনু বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে| শুক্রবার (১ মে) উপজেলার লটাখোলা করম আলীর মোরে অবস্থিত ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি পবসরকারী ক্লিনিকে এ ঘটনা ঘটে|
নিহত রেনু বেগমের ছেলে সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমার মাকে পিত্তথলির অপারেশনের জন্য ভর্তি করাই| আজ সকালে অপারেশনের সময় ভুল চিকিৎসায় আমার মাকে মেরে ফেলেছে| আমি এর বিচার চাই|
খোঁজ নিয়ে জানা যায়, অপারেশনের দায়িত্বে ছিলেন আশরাফুল নামে এক ডাক্তার, রোগী অজ্ঞান করেন আজাদ| তবে তাদের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি| এ ঘটনার পর পরই পলাতক রয়েছেন তারা|
এ বিষয়ে ক্লিনিক মালিকপক্ষের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি| এঘটনায় নিহত রেনু বেগমের বিক্ষুব্ধ ¯^জনেরা ক্লিনিকে এসে ভাংচুর করে| খবর পেয়ে দোহার থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে|
দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, তদন্ত সাপেক্ষে পরবতী আইনগত ব্যবস্থা নেয়া হবে|
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...
বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)