• সমগ্র বাংলা

বরুড়ায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এর তত্ত্বাবধান ও নির্দেশনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে গতকাল রাতে  এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নিঃ) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৩০ এপ্রিল রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের জিনসার এলাকায় পুরাতন খাদ্য গুদামের সামনে রাস্তার উপর থেকে মো. কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত কামাল হোসেন জিনসার (বড় বাড়ি) এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় বরুড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ ও ২০২১ সালে দায়ের করা দুইটি মামলার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে বরুড়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo