• সমগ্র বাংলা

ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরা সাপের কামড় খেয়ে সেই সাপটিসহই হাসপাতালে হাজির হয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক।

 বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।

আহত রিপন শিকদার পেশায় একজন দোকানদার।

 প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুপুরে নিজের দোকানে কাজ করার সময় একটি বয়ামে হাত দিতে যান তিনি। এসময় বয়ামের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। তবে দমে যাননি রিপন। তাৎক্ষণিক বুদ্ধিতে স্থানীয়দের সহায়তায় সাপটিকে ধরে ফেলেন এবং চিকিৎসা নিশ্চিত করতে সেটি নিয়েই ছোটেন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সাপসহ এক যুবক হাসপাতালে আসার খবরে সেখানে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

 হাসপাতাল সূত্রে জানা গেছে, রিপনকে তৎক্ষণাৎ সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রদান করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, "রোগী সময়মতো হাসপাতালে আসায় এবং ঠিক কোন সাপ কামড়েছে তা শনাক্ত করা সম্ভব হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করা গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।"

এদিকে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ও কৌতূহল দুই-ই বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ঘরবাড়ি বা দোকানের কোণে জমে থাকা আসবাব ও বয়াম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য (০)





image

বকশিগঞ্জে অবৈধভাবে তেল সংগ্রহ, যুবককে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি ...

image

পাবনায় হাসপাতালে ৪ মহিলা দালালের কারাদণ্ড ও দুই ডায়াগনস্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

image

শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক : সুনামগঞ্জে তাহিরপুরের বিভিন্ন এলাকায় আগামীকাল শ...

image

ঝিনাইদহের মাঠে পড়ে আছে পাকা ধানআকাশের মেঘের ভাজে কৃষকের স...

ঝিনাইদহ প্রতিনিধি : মাঠে মাঠে দুলছে পাকা সোনালি ধানের শ...

image

সাতকানিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানি...

  • company_logo