• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ আজিজুল হক (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আছারতলী মোহাম্মদপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বন্য হাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৩০ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “গতরাতে হাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo