• সমগ্র বাংলা

নওগাঁয় শেষ হলো জাতীয় পুষ্টি সপ্তাহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে শেষ হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের মতো গত ২৩ এপ্রিল নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়। উদ্বোধনী কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দিনব্যাপী পুষ্টিমেলার আয়োজন ছিলো।

বুধবার নওগাঁ সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্ভিস কার্যালয় নওগাঁ অনুষ্ঠানটি বাস্তবায়ন করে। অনুষ্ঠানে পুষ্টি মেলার ১১টি স্টলকে ক্রেস্ট প্রদান, পুষ্টিকর খাবার রান্না প্রতিযোগিতার ৩টি পুরষ্কার  এবং ১৮ জন ছাত্রছাত্রীকে পুরস্কার ও সার্টিফিকেট  প্রদান করা হয়। ছাত্র-ছাত্রীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ (প্রতিজনকে অ•ফোর্ড ইংলিশ টু বাংলা ডিকশনারি ও সাইন্টিফিক ক্যালকুলেটর)  প্রদান করা হয়।

সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলামের সভাপত্বিতে ও ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো: আবু বক্কর সিদ্দিক নান্নু। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিশেষে জনস্বাস্থ্য পুষ্টি  প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সিভিল সার্জন। একইভাবে জেলার ১১টি উপজেলাতেও একই অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo