• লিড নিউজ
  • সমগ্র বাংলা

চিলমারীতে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, দিশেহারা ১২ হাজার কৃষক

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে গত কয়েকদিনের ভারি বর্ষণে তলিয়ে যাচ্ছে বোরো মৌসুমের সব প্রজাতির পাকা, অর্ধপাকা ও কাঁচা ধান। কৃষকের স্বপ্ন পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার ১২ হাজার কৃষক। 

কৃষকরা জানান, গত কয়েকদিনে অব্যাহত বৃষ্টিপাতে ধানের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাকা ধান বৃষ্টির মধ্যে পানি থেকে কেটে নিলেও অর্ধপাকা এবং কাঁচা ধান নিয়ে বিপাকে পড়েছেন তারা। 

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনে ভারি বর্ষণে নিচু জমির ধান প্রায় তলিয়ে গেছে। অপেক্ষাকৃত উচু জমিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কৃষক লিয়াতক আলী জানান, ঘন বৃষ্টি আর হাল্কা বাতাসের প্রভাবে প্রায় একবিঘা জমির কাঁচা ধান পানিতে পড়ে গেছে। 

আরেক কৃষক ইয়াকুব আলী জানান, তার ১৪ কাঠা জমির ধান পুরোটাই পানিতে নেতিয়ে পড়েছে।  

বোরো মৌসুমে ধানের আবাদ ভালো হওয়ায় আশায় বুক বেধেছিলেন কৃষকরা, কিন্তু কয়েকদিনের টানা বর্ষণ আর মৃদু বাতাসে জমির কাঁচা ধান পানিতে পড়ে যাওয়ায় হতাশ তারা।

উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র জানান, উপজেলায় প্রায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান রোপন করেন প্রায় ১২ হাজার বোরো চাষী। সম্প্রতি ঘন ও ভারী বর্ষণের ফলে অধিকাংশ জমির ধান পানিতে পড়ে গেছে। এ ব্যাপারে কৃষকদের ধানের ৮০ শতাংশ পাকা হলে কেটে নেওয়া, জমির পানি বের করে দেওয়ায় ব্যবস্থা করা, কয়েকটি করে ধানের গোছা বেধে দাড় করিয়ে দেওয়াসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo