• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় বিস্ফোরক মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খাঁন সোহাগকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

 বুধবার বিকেল ৬টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, সোহাগ খাঁনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করে।

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান: "গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল।"

বর্তমানে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে যথাযথ নিরাপত্তার সাথে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

 

মন্তব্য (০)





image

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্...

image

বদলগাছিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পর...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

  • company_logo