• সমগ্র বাংলা

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় জেল হাজতে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালে থাকাকালীন কেনাকাটা ও প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শহিদুল আলম বাদী হয়ে ডা. তন্ময়ের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করেছিলেন। এই মামলাগুলোতে আজ নির্ধারিত হাজিরা দিতে তিনি আদালতে উপস্থিত হন।

ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন পেশ করলে দুদকের প্রসিকিউশন পক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে জামিন আবেদন নাকচ করেন এবং তাকে সরাসরি পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের এজাহার অনুযায়ী, ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস হাসপাতালের ওষুধ ও খাবার সরবরাহসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মাধ্যমে সরকারের বিপুল অংকের আর্থিক ক্ষতিসাধন করেছেন। দীর্ঘ তদন্তের পর প্রাথমিক সত্যতা পাওয়ায় এই মামলাগুলো দায়ের করা হয়েছিল।

সাবেক এই প্রভাবশালী কর্মকর্তার জেল হাজতে যাওয়ার খবরে পাবনার সচেতন মহলে এবং স্বাস্থ্য বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্...

image

বদলগাছিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পর...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

  • company_logo