• সমগ্র বাংলা

লালমনিরহাটে উত্তম কৃষি চর্চা বিষয়ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: “উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices-GAP) এর মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট পৌরসভার হলরুমে ব্র্যাক সীডের আয়োজনে আয়োজিত এ কর্মশালায় ৫০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।

কর্মশালায় গুড এগ্রিকালচার প্রাকটিস (GAP) প্রয়োগের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক লালমনিরহাট জেলার সমন্বয়ক মো. আশরাফুল আলম। নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ,রংপুর রিজিয়নের মো. রশিদুল ইসলাম। তিনি বীজ,সার ও জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার নিয়েও দিকনির্দেশনা দেন।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)কৃষিবিদ মোঃ মতিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু) এ এস এম মো. নাজমুল হক।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের লালমনিরহাট শাখার টেরিটোরি সেলস অফিসার আবু নোমান সিদ্দিক। এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্...

image

বদলগাছিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পর...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

  • company_logo