• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতনামা (৪৫) এক যুবক নিহত হয়েছেন। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে নিউমার্কেট থানার শহীদ শাহ নেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শহীদ শাহ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

image

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা! স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর...

image

নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...

image

পাবনায় ডিবির ঝটিকা অভিযান: তিন স্থানে গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স&rsquo...

image

কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক ...

  • company_logo