ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) বিধান চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের এক পর্যায়ে একই দিন রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে চাঁদনি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবীনটারী এলাকায় একটি মুদি দোকানে বসে কয়েকজন ব্যক্তি মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলছে।
পরবর্তীতে বিষয়টি থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদকে অবহিত করে তার নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মুদি দোকান থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মাধব চন্দ্র রায় (২৪), সুমন চন্দ্র রায় (২৬) এবং গৌরাঙ্গ রায় (২৪)। তারা সকলেই নবীনটারী লালমনিরহাট পৌরসভার বাসিন্দা।
আটককৃতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৩৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলোর মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানায়
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৬ এর আওতায় লালমনিরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।অনলাইন জুয়া ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নড়াইল প্রতিনিধি : "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংল...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবানী ই...
নিউজ ডেস্ক : মৌসুমের প্রথম ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রা...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অল্প সময়ের ব্যবধানে একের পর...
ময়মনসিংহ প্রতিনিধি : হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপ...

মন্তব্য (০)