• লিড নিউজ
  • প্রশাসন

‎দেশের বিভিন্ন স্থাপনায় হামলার হুমকির ‘ভিত্তি’ নেই: র‍্যাব ‎

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ‘ভিত্তি’ নেই বলে জানিয়েছেন র‍্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, ‘র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে এসব বিষয় গুরুত্ব দিয়ে মাঠে রয়েছে।’

‎আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
‎
‎র‍্যাব অধিনায়ক জানান, যে কোনো হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, এখনো হামলার কোনো ধরনের শঙ্কা নজরে পড়েনি বলেও জানায় র‍্যাব।
‎
‎সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি রিভলবারসহ ফোরকান আলী নামে এক জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া একই রাতে অভিযানে আরও দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটার গান, ৯ রাউন্ড গুলি, ৬ টি মোবাইল ও ১ লাখ ২ হাজার পিস ইয়াবাসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এরা সকলেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শহরের ছিনতাই, মাদক কারবারি সহ নানা অপরাধে জড়িত।
‎
‎তিনি আরও জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে মিলে কাজ করার পাশাপাশি রাজধানীতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাসি চালাবে বলেও জানান র‍্যাব দুই এর অধিনায়ক।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo