• সমগ্র বাংলা

মসজিদের ইমামের কাছে লাখ টাকা চাঁদা দাবি, লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি :  জামালপুর শহরের নতুন হাইস্কুল জামে  মসজিদের ইমামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার সন্ধ্যায় মাগরিব নামাজের সময় নতুন হাইস্কুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।  পরে ঘটনাটি স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শহরজুড়ে সমলোচনা ও ক্ষোভ প্রকাশ করে শহরের বাসিন্দারা। 

 চাঁদা না দেওয়ায় ইমামের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবদল নেতা হারুনুর রশিদ কালু ও জুয়েল রানার 

বিরুদ্ধে। 

অভিযুক্ত হারুনুর রশিদ কালু জেলা যুবদলের সদস্য ও ৩নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক। এবং জুয়েল রানা ৩নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। 

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা ও ওই মসজিদের একজন মুসুল্লি জানান, মসজিদে গরমকালে নামাজ পড়তে অসুবিধা হয়। মসজিদ কমিটি ও মুসুল্লিদের উদ্যোগে এসি কেনার সিদ্ধান্ত হয়। এসি কেনার জন্য টাকা সংগ্রহ করে। যে পরিমান টাকা সংগ্রহ হয়ে তা দিয়ে এসি কেনা সম্ভব না। আরো টাকা সংগ্রহ করতে হবে। 

যুবদল নেতা হারুনুর রশিদ কালু ও জুয়েল রানা ইমাম সাহেবের কাছে এক লাখ টাকা দাবি করেন।  টাকা না দিলে ইমাম সাহেবের চাকুরি খেয়ে ফেলাসহ নানা হুমকী দিয়ে আসছে। স্থানীয় লোকজন বিষয়টি জেলা বিএনপির উর্ধতন মহলে জানালে চাঁদাবাজ দুই যুবদল নেতা ক্ষিপ্ত হয়ে উঠে। সম্প্রতি মসজিদে নামাজ চলাকালীন সময়ে যুবদল নেতা হারুনুর রশিদ কালু ও  জুয়েল রানা মসজিদের অভ্যন্তরে বাঁশ হাতে নিয়ে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন ও সাধারন সম্পাদক তারেক চৌধুরীর উপর হামলার চেষ্টা চালায়। পরে মুসুল্লিদের চেষ্টায় প্রাণে রক্ষা পায় ইমাম আলাউদ্দিন ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক তারেক চৌধুরী। 

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর নতুন হাইস্কুল জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। 

৫ আগস্টের পর মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়। পদাধিকার বলে স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষককে সভাপতি এবং সাবেক ব্যাংক কর্মকর্তা তারেক চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে রাজনৈতিক পরিচয়ে  কমিটিতে অন্তর্ভুক্ত হয় জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদ কালু ও ৩নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা। 

অভিযোগ উঠেছে, কমিটি গঠনের পর থেকেই যুবদল নেতা মসজিদ কমিটির সদস্য হারুনুর রশিদ কালু ও জুয়েল রানা  মসজিদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করেন। তারা মসজিদের একটি দোকান দখল করে ওয়ার্ড যুবদলের অফিস হিসেবে ব্যবহার করার পাশাপাশি মসজিদের আয়ের ভাগ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় মুসল্লিদের সঙ্গে দুর্ব্যবহার, চাঁদাবাজি এবং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমামের ওপর চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা ইমামকে অপসারণের হুমকি দিয়ে গোপনে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হলে বিভিন্ন অভিযোগ তুলে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। 

এক পর্যায়ে তারা মসজিদের ভেতরে নামাজ চলাকালীন সময়েও অশালীন ভাষায় গালাগালি করে এবং লাঠিসোঁটা নিয়ে ইমাম ও সাধারণ সম্পাদকের ওপর হামলার চেষ্টা চালায়।

খোঁজ নিয়ে জানা যায়,  ইমামের উপর যুবদল নেতার চাঁদা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের নেতৃত্বে যুবদল নেতা হারুনুর রশিদ কালু ও জুয়েল রানাসহ লোকবল নিয়ে মসজিদে গিয়ে ইমাম আলাউদ্দিনের উপর চাপ প্রয়োগ করে এবং নিজেরা লিখে ইমাম আলাউদ্দিনের ফেসবুক আইডিতে পোস্ট দেয়,  ঘটনা সঠিক নয়, আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। 

মসজিদে গিয়ে চাপ প্রয়োগ করে তার হাত থেকে মোবাইল নিয়ে তার আইডিতে পোস্ট দেয়া ও কাগজে স্বাক্ষর নেয়ার কথা বলেছেন ইমাম আলাউদ্দিনও।

ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সাধারন সম্পাদক তারেক চৌধুরী বলেন, ওর অকথ্য ভাসায় গালিগালাজ ও বাঁশ নিয়ে মারতে তেরে আসলে উপস্থিত মুসুল্লিরা ফিরিয়ে দেয়। আমি চুপচাপ মসজিদ থেকে বের হয়ে আসি। তিনি আক্ষেপ করে বলেন, কার কাছে বিচার দিবো ?

অভিযুক্ত ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা বলেন, আমরা মসজিদে গিয়ে ছিলাম। ইমাম সাহেবের সাথে কথা হয়েছে। আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছিল। 

এ ব্যাপারে জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদ কালুর সাথে যোগাযোগ করে বক্তব্য নেয়া সম্বব হয়নি। 

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সাথে যোগাযেগ করা হলে তিনি বলেন, এ রকম কোন ঘটনা ঘটিয়ে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠানিক ব্যবস্থা নেয়া হবে। 

ইমামের উপর চাঁদা দাবির ঘটনা ফেসবুকে ভাইরাল হলে জামালপুর শহরের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo