• সমগ্র বাংলা

নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।   

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নিতাই ইউনিয়নের খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রবিউল ইসলাম ভ্যান নিয়ে উপজেলা থেকে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এসময়ে সে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্...

image

বদলগাছিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পর...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

  • company_logo