• জাতীয়

আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নবনির্মিত ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনের পর তিনি অধিদপ্তরের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি উল্লেখ করেন, প্রাগৈতিহাসিক সময় থেকে শুরু করে সুলতানি ও মোগল আমলের মূল্যবান নিদর্শন এখানে সুনিপুণভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম।

জাদুঘর পরিদর্শনকালে মন্ত্রী মহাস্থানগড়, পাহাড়পুর এবং উয়ারী-বটেশ্বরসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রত্নবস্তু ঘুরে দেখেন।

প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব পাত্র, সিল ও পোড়ামাটির বল স্থান পেয়েছে। এ ছাড়া দশম-একাদশ শতাব্দীর ‘বিষ্ণু’মূর্তি এবং অষ্টম-নবম শতাব্দীর ‘তারা’মূর্তিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মতবিনিময় সভায় মন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রত্নসম্পদ সংরক্ষণ ও গবেষণায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...

image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

image

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি' পরিকল্পনা দ্রুত ব...

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ...

image

‎নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর ...

নিজস্ব প্রতিবেদকঃ নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ডের মৃত্য...

image

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ...

নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্...

  • company_logo