• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পানিস্বল্পতায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে আশঙ্কাজনক হারে কমেছে উৎপাদন। পানি সংকটে কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি বন্ধ দিতে হয়েছে। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রে বর্তমানে চালু থাকা এক ইউনিটে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট।

কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ জানান, পানি সংকটে বর্তমানে কেন্দ্রে চালু থাকা ১টি ইউনিটে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট। গত সপ্তাহে ২টি ইউনিট চালু রাখা সম্ভব হলেও কাপ্তাই হ্রদে অস্বাভাবিক হারে পানি কমতে থাকায় মঙ্গলবার আরও একটি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হবে। বৃষ্টি না হলে পরিস্থিতির উত্তরণ হবে না।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে দ্রুতগতিতে পানির স্তর কমে যাচ্ছে। ফলে হ্রদের পানির ওপর নির্ভরশীল কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন এখন সবনিম্ন পর্যায়ে চলে গেছে। রুলকার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর থাকার কথা ৮৩ দশমিক ৮০ ফুট বা মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু বুধবার সকালে হ্রদে পানির লেভেল ছিল ৭৭ দশমিক ৪৭ ফুট।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo