• লিড নিউজ
  • জাতীয়

সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু ২

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আর মাত্র কিছুদিনের মধ্যেই ১৪৪৭ হিজরি সালের হজ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত হজের জন্য সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। সেখানে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

আরও জানা যায়, ২১ এপ্রিল প্রথম মারা যান জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল। এরপর ২২ এপ্রিল মারা যান টাঙ্গাইলের মো. আবুল কাশেম। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

‎চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

১

নিউজ ডেস্কঃ দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ...

image

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্...

২

‎নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধ...

image

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্...

৩

নিউজ ডেস্ক :  সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ...

image

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়...

image

‎প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে ...

৫

‎নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় চার ...

  • company_logo