• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে টি-১০ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়। 

খেলা উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টুর্নামেন্টের আয়োজক মেসার্স গার্ডেনিয়া’র প্রোপাইটর মো. নূর-এ-শাহাদাৎ স্বজন, ক্রীড়া ব্যক্তিত্ব জুলু সহ অনেকে।

এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রংপুর ক্রিকেট দল ও পঞ্চগড়ের একটি দল, যা দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি করে।

আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে মোবাইল গেম, অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে এই আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করাই তাদের মূল লক্ষ্য। তারা আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

এর আগে মঙ্গলবার রাতে একই মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়, যা ঘিরে ছিল উৎসবের আমেজ।খেলাধুলার এই প্রাণবন্ত আয়োজন যেন হয়ে উঠেছে তরুণদের নতুন অনুপ্রেরণার মঞ্চ।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo