• সমগ্র বাংলা

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ শহরে ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন ক্যাশলেস সেবা কার্যক্রম শুরু করেছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় নগরীর দূর্গাবাড়ি রোডে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ন মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বনিক, ময়মনসিংহ শাখার প্রধান সহকারী মহাব্যবস্থাপক মো. তৌহিদুল বাহার, এসপিও মো. রুক্কুল আমিন, মুখলেছুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান, পিও রোজিনা আক্তার, মো. মোস্তাফিজুর রহমান, এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ব্যাংকটির স্থানীয় শাখা ব্যবস্থাপক জানান, ময়মনসিংহের গ্রাহকদের নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস ব্যবহারে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হুমায়ন মিয়া বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল ব্যাংকিংয়ের কোনো বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পূবালী ব্যাংকের এ উদ্যোগ ময়মনসিংহ অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে এবং ক্যাশলেস ব্যাংকিং ব্যবহারে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, কাগজের নোট ছাপাতে সরকারের যে বিপুল ব্যয় হয়, ক্যাশলেস লেনদেন বৃদ্ধি পেলে তা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের অংশ হিসেবে অ্যাপের মাধ্যমে ৫ টাকার বিনিময়ে পথচারীদের মধ্যে পানি ও বিস্কুট বিতরণ করা হয়। পরে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo