• সমগ্র বাংলা

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মিটফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী (২৮) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে যাত্রাবাড়ী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যান রমজান আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমজান আলীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে উপস্থিত থাকা বড় ভাই সাইখুর সবুজ মিয়া বুক চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে সিসিইউতে (CCU) ভর্তি করেন। চিকিৎসকরা বলছেন, সাইখুর সবুজ মিয়া প্রচণ্ড মানসিক শোকে হার্ট অ্যাটাক করেছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

‎মিটফোর্ড ঔষধ ব্যবসায়ী মহলে এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সমিতির নেতৃবৃন্দ রমজান আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সংকটাপন্ন সাইখুর সবুজ মিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

‎পুলিশ ঘাতক যানটি শনাক্ত করতে যাত্রাবাড়ী এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। একই পরিবারের দুই সদস্যের এমন বিয়োগান্তক ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্স...

image

কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন...

image

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্...

image

বদলগাছিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পর...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

  • company_logo