• লিড নিউজ
  • জাতীয়

৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি রাজশাহী ও ঢাকাসহ ৯টি জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা আগামী ৫ দিনের পূর্বাভাসে প্রথম দিন আজ সোমবার (২১ এপ্রিল) বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।

এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার দ্বিতীয় দিনের (২২ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৪ এপ্রিল থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করতে পারে।

পঞ্চম দিনের (২৫ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, বৃষ্টির আওতা বেড়ে রাজশাহী বিভাগেও দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

মন্তব্য (০)





image

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা

নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...

image

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’র আয়োজন পররাষ্...

নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...

image

মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...

image

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...

image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

  • company_logo