• সমগ্র বাংলা

জামালপুরে গ্রিন বিজনেস মডেলে ভুট্টার সাথে আন্তঃফসল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে গ্রিন বিজনেস মডেলের আওতায় ভুট্টার সাথে আন্তঃফসল হিসেবে মটরশুঁটি চাষ পদ্ধতির প্রদর্শনী উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এ মাঠ দিবসের আয়োজন করা হয় রশিদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল আলিমের বাড়িতে। অনুষ্ঠানে মেষ্টা, কেন্দুয়া ও রশিদপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় উৎপাদক দলের সদস্য এবং কৃষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রাজ্জাক। পরে অনুষ্ঠানের সভাপতির উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রুবিয়া আক্তার।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় World Vision Bangladesh এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে।

জেসমিন প্রকল্পের উদ্যোগে গ্রিন বিজনেস মডেলের আওতায় ভুট্টার সাথে মটরশুঁটি আন্তঃফসল চাষের এই প্রদর্শনী ও মাঠ দিবস-২০২৬ কৃষকদের জন্য একটি বাস্তবভিত্তিক শিক্ষণীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল্লাহ আল সুজন।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা।

উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল্লাহ আল সুজন তার বক্তব্যে বলেন, “ভুট্টার সাথে মটরশুঁটি চাষ একটি আধুনিক ও কার্যকর প্রযুক্তি। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং আন্তঃফসল চাষের মাধ্যমে জমির উর্বরতা বজায় থাকে। World Vision Bangladesh কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে।”

অন্যান্য বক্তারা বলেন, ২০২৬ সালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় ভুট্টার সাথে মটরশুঁটি চাষ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পদ্ধতিতে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন সম্ভব হওয়ায় মোট উৎপাদন ও আয় বৃদ্ধি পায়। জমির ফাঁকা জায়গা কার্যকরভাবে ব্যবহার হওয়ায় অপচয় কমে এবং মাটির উর্বরতা বজায় থাকে। বিশেষ করে ডাল জাতীয় ফসল মাটিতে নাইট্রোজেন যোগ করে।

এছাড়াও আন্তঃফসল চাষে মাটির ক্ষয় কমে, পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ হ্রাস পায়, আগাছা দমন সহজ হয় এবং সেচ ও সার ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পায়। ফলে পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত হয় এবং কৃষকের উৎপাদন খরচ কমে।

বক্তারা আরও জানান, এ পদ্ধতিতে কৃষকের ঝুঁকি কমে—একটি ফসল ক্ষতিগ্রস্ত হলেও অন্য ফসল থেকে আয় পাওয়া যায়। পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি পায়।

উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত সবাই বলেন, “আমরা আগে জানতাম না যে ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে মটরশুঁটি চাষ করা যায়।
জেসমিন প্রকল্পের মাধ্যমে আমরা নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারছি।” আমরা আগামি দিনে প্রযুক্তি গুলো সবাই ব্যবহার করবো। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা, হুমায়ুন কবির, জসিম উদ্দিন, সুবর্ণা খাতুন, নীলা আক্তার, বিলকিস আক্তার, ঈশিতা আক্তার ও রোজিনা আক্তার।

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিতে ওড়না পেঁচিয়ে এক পরীক্ষার্থীর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেসমি...

image

দিনাজপুরের বিরলে বাসের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত, মাসহ আহত ৬

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলের নাড়াবাড়ীতে হানিফ পরিব...

image

ফরিদপুরে পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ৫ পুল...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর এল...

image

গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট, এসএসসি প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নে এসএসসি পরিক্ষা,বিক্ষোভের মুখে সময়...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল প্রশ্ন দি...

  • company_logo