• সমগ্র বাংলা

ফরিদপুরে পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ৫ পুলিশ সদস্য আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (সকাল সাড়ে ৭টার দিকে) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)।

পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে কবির খানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর পরপরই তার নেতৃত্বে থাকা লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোঁটার আঘাতে পুলিশ সদস্যদের আহত করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে হ্যান্ডকাফ পরানো হলে তিনি ধস্তাধস্তি শুরু করেন। তার চিৎকারে ২০-২৫ জনের একটি লাঠিয়াল দল ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।

 কবির খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে চরাঞ্চলে প্রভাব বিস্তার করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট, এসএসসি প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নে এসএসসি পরিক্ষা,বিক্ষোভের মুখে সময়...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল প্রশ্ন দি...

image

মানুষের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই: প্রধ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ ...

image

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শ্রীপুরে বিএনপি নেতার চাঁদাবাজির বিরুদ্ধে ভুমিহীন পল্লীর ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo