• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নে এসএসসি পরিক্ষা,বিক্ষোভের মুখে সময় বাড়িয়ে পুনরায় পরিক্ষা গ্রহন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখপ দেড় ঘন্টা সময় বাড়িয়ে ২ টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। আজ মঙ্গলবার উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থীরা জানান, উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষককে বলার পরও কোনো ব্যবস্থা নেননি। পরে   বেলা সাড়ে ১১টায় তাদের পরীক্ষার প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দিয়ে দেড় ঘন্টা সময় বাড়ানো হয়। তাদের অভিযোগ নতুন করে সময় বাড়ানো হলেও নিদিষ্ট সময় পার হওয়ার আগেই খাতা নিয়ে নেয় শিক্ষকরা।

অভিভাবকরা জানান, পরীক্ষার কেন্দ্র সচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারনে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হলে এর দায়ভার কে নেবে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন,  ভুল বশত ২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। পরে দেড় ঘন্টা সময় বাড়িয়ে ২৬ সালের প্রশ্ন দেওয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন,ভুল প্রশ্নপত্র দেয়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কেন্দ্র সচিব ও শিক্ষা অফিসারদের মাধ্যমে যেটুকু সময় ভুল প্রশ্নে পরিক্ষা হয়েছে সেই টুকু সময় বাড়িয়ে দিয়ে পুনরায় পরিক্ষা নেয়া হয়েছে।বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্স...

image

কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন...

image

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্...

image

বদলগাছিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পর...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

  • company_logo