• সমগ্র বাংলা

মানুষের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাঈয়েদ বিন আব্দুল্লাহ বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ এসব কথা ব‌লেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপু‌রে হঠাৎ করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ মানিকগঞ্জের জেলা প্রসাশকের কার্যালয়ে উপস্থিত হন। এরপর, জেলা প্রসাশকের সাথে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিনিধি নিয়ে তিনি মানিকগঞ্জের টিটিসি ও যুব উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন। 

এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং কথা বলেন। টিটিসিতে প্রশিক্ষণের মান, উপস্থিতি, সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণের মান উন্নয়ন ও আধুনিকায়নে আরও গুরুত্ব দিতে হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

এ সময় সহকারী কমিশনার মোঃ রায়হানুল কবির, টিটিসি মানিকগঞ্জের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ, দৈনিক ইনকিলাবের সাব এডিটর (অনলাইন) খাব্বাব হোসেন ত্বহাসহ ঐ দপ্তরের কর্মকর্তা, সফরসঙ্গী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে, সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি নানা পরিকল্পনা ও কার্যপ্রনালী তুলে ধরেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ৫ পুল...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর এল...

image

গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট, এসএসসি প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নে এসএসসি পরিক্ষা,বিক্ষোভের মুখে সময়...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল প্রশ্ন দি...

image

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শ্রীপুরে বিএনপি নেতার চাঁদাবাজির বিরুদ্ধে ভুমিহীন পল্লীর ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo