ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও আর্থিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সেমিনারটির আয়োজন করে আইএফআইসি ব্যাংক পিএলসি।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে শুরু হওয়া সেমিনারটি দুপুর দেড়টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের মূল পর্বে ভিজ্যুয়াল উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক-এর পেমেন্ট সিস্টেম বিভাগের উপ-পরিচালক চিরঞ্জীব চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ.এন.এম. মঈনুল কবীর। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির এবং আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আইএফআইসি ব্যাংকের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহজ ও ব্যবহারবান্ধব সেবা নিশ্চিত করা সম্ভব। তিনি ক্যাম্পাসে কার্যকরভাবে ক্যাশলেস লেনদেন চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ক্যাশলেস হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে এ.এন.এম. মঈনুল কবীর বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ক্যাশলেস বাংলাদেশ গঠনের বিকল্প নেই। এ ক্ষেত্রে সঠিক উদ্যোগ, সমন্বয় ও মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থী ও কর্মকর্তারা ডিজিটাল ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান এবং বিশেষজ্ঞরা তাদের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি আধুনিক ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের জামতলী এলাকায় ১০ কেজি গাজ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় জেলায় ৬ মাস হতে ৫ বছরের কম বয...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বন্যার ঝুঁকি মোকাবিলা এবং জানমাল...

মন্তব্য (০)