ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে গত ২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
পরে আদালত সে মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করেন। কিন্তু তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার এই আদেশ দেন বিচারক। এর আগেও এমপি আমির হামজার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে।
নিউজ ডেস্কঃ জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার ...
নিউজ ডেস্কঃ দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ...
নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধ...
নিউজ ডেস্ক : সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ...
নিউজ ডেস্কঃ জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়...

মন্তব্য (০)