• লিড নিউজ
  • জাতীয়

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জোটগত সমঝোতার ভিত্তিতেই।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। 

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত ৫০টি আসনের আনুপাতিক বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত ও ১১ দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা ১টি আসন পাচ্ছে। 

এদিকে, সোমবার (২০ এপ্রিল) বিকেলের মধ্যেই বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামসহ শরিক দলগুলো তাদের ১৩ প্রার্থীর তালিকা চূড়ান্ত। 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন নারী প্রার্থী ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ এবং নিপুন রায় চৌধুরী। আজকের মধ্যে বাকি প্রার্থীরাও তাদের ফরম জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

ইসির সময়সূচি অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্রগুলো ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং সেই আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। যদি ভোট গ্রহণের প্রয়োজন হয়, তবে তা অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত আসনে সাধারণত দলগুলো তাদের নির্ধারিত আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী দেয় না। ফলে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বড় কোনো জটিলতা না থাকলে প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তবে কোনো আসনে একাধিক প্রার্থী বহাল থাকলে ওই আসনে সংসদ সদস্যদের ভোটে বিজয় নির্ধারণ করা হবে।

মন্তব্য (০)





image

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৪৪

নিউজ ডেস্ক: বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্...

image

‎ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের...

image

‎সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার: মিলন

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা ড. এ এন এম এহছানুল হক মিলন বলেছে...

image

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ না করলে দেশ এখনো পাক...

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি ...

image

‎মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি ...

  • company_logo