ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সামরিক ও সরকারি উড়োজাহাজ অবতরণ করেছে।
ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের প্রত্যাশিত পৌঁছানোর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বিমানগুলো পাকিস্তানে এসেছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।
পাকিস্তানের বিমান বাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি মূলত ভিআইপি চলাচলের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে মোট ছয়টি বিমান সেখানে পৌঁছায়, যার মধ্যে অন্তত দুটি বিমান আজ সোমবার (২০ এপ্রিল) অবতরণ করেছে। এসব বিমানে করে উন্নত যোগাযোগ সরঞ্জাম, প্রতিনিধি দলের সদস্যদের যাতায়াতের জন্য বিশেষ মোটরকেড বা গাড়িবহর এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসা হয়েছে।
ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হচ্ছে না। বিশাল এই আয়োজনের অংশ হিসেবেই এই বিশেষ বিমানগুলো নূর খান ঘাঁটিতে অবতরণ করে আবার ফিরে গেছে।
বর্তমানে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে এবং মার্কিন প্রতিনিধি দলের আগমনের প্রতীক্ষায় রয়েছে পাকিস্তান সরকার।
সূত্র: আলজাজিরা।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)