• রাজনীতি

নিলুফার চৌধুরী এবার যাচ্ছেন সংসদে

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

জামালপুর প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনে জামালপুর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেত্রী নিলোফার চৌধুরী মণি। 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মনোনয়ন ঘোষণার পর জামালপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র জানায়, নিলোফার চৌধুরী মণি বর্তমানে বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩৭ থেকে সংসদ সদস্য ছিলেন। 

জামালপুর জেলা বিএনপির সহসভাপতি শামিম আহমেদ বলেন, নিলোফার চৌধুরী মণির মতো একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেত্রীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাকে মনোনয়ন দেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত।

প্রসঙ্গত, নিলোফার চৌধুরী মণি ১৯৬৯ সালের ১৫ আগস্ট জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ২০১১ সালে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশগ্রহণের মাধ্যমে পরিচিত মুখ হিসেবেও পরিচিতি পেয়েছেন।

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo