• রাজনীতি

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনে (পাবনা-সিরাজগঞ্জ) এমপি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন পাবনার চাটমোহর উপজেলার সন্তান নারী নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ও জোটের পক্ষ থেকে যে ৩৬ জনকে দলের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে রুমা তাদের মধ্যে একজন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে। চার ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ রুমা।

রাজপথের লড়াই-সংগ্রাম আর দলের প্রতি অবিচল আনুগত্যের পুরস্কার হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা। সংসদে গিয়ে তার এলাকার মানুষের কথা তুলে ধরবেন বলে আশা করছেন সবাই।

রুমার রাজনৈতিক জীবন থেকে জানা যায়, বিগত দেড় দশকে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আরিফা সুলতানা রুমার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইডেন কলেজে থাকাকালীন এবং পরবর্তীতে কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অসংখ্যবার পুলিশের বাধা ও হামলার শিকার হন তিনি। রাজনৈতিক কারণে বারবার জেল-জুলুম এবং অসংখ্য রাজনৈতিক মামলা মোকাবিলা করেও তিনি রাজপথ ছাড়েননি।

১/১১ থেকে রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন দলের ঘোষিত সকল কর্মকাণ্ডে সম্মুখ সারিতে থাকা অ্যাডভোকেট রুমা জোরালোভাবে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে চক্ষুশূল হন পতিত শেখ হাসিনার সরকারের। তাকে রাজনীতি থেকে দমাতে দেওয়া একাধিক মিথ্যা মামলার আসামি রুমা ২০১৮ সালে কারাভোগ করেন। শুধু তাই নয় মানসিকভাবে নির্যাতন চালাতে ৮ দিন ধরে রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সেই সময় থেকে শুধু ঢাকায় নয় সারাদেশে বিএনপির দলীয় কার্যক্রম বেগবান করতে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তার নিজস্ব এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকায় নারী জাগরণে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সিএনআইকে বলেন, ‘ওয়ান ইলেভেন থেকে মাঠে ছিলাম। দলের দুর্দিনে নানা মেরুকরণ হয়েছে। কিন্তু আমার ঠিকানা ছিল বিএনপি ও জিয়া পরিবার। দলের জন্য কখনো কোথাও আপস করিনি। নারী জাগরণের অগ্রদূত ও সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি। পরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেও আন্দোলন সংগ্রাম করেছি। তাই সংরক্ষিত নারী এমপি প্রার্থী হিসেবে দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি দলকে আরো সুসংগঠিত করতে ভূমিকা রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারবো।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

মন্তব্য (০)





image

‎স্বাস্থ্যখাতে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের দাবি এবি পার্...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্তে দ্রুত সময়ের ...

image

সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদল...

নিউজ ডেস্কঃ মধ্যসত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বা...

image

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিব...

image

পরিবারে মা একটি অপরিহার্য প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের ...

image

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেল...

  • company_logo