• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ম্যানহোলে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা  পৌরসভার  মাছবাজার সংলগ্ন বহুতল ভবনের পাশে ম্যানহোলে পড়ে মাসুম (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত  হয়েছে। সে পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে। 

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে  এ ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্রে জানা গেছে,  নির্মাণকাজ চলাকালীন অসাবধানতাবশত তিনি ভবনের পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে গেলে  আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষন চেষ্টার পর  তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোল থেকে ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক শওকতের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রে...

image

রাণীনগরে সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

image

বিদ্যুৎস্পৃষ্টে বাড়িতে গৃহবধূ ও বিয়ের স্টেজে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক ঘটনায় বি...

image

নারায়ণগঞ্জে বিয়ের চাপ দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে গার্মেন...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস ক...

image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্স...

  • company_logo