• লিড নিউজ
  • জাতীয়

সাইবার নজরদারিতে প্রশ্নফাঁস শনাক্ত হবে: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্নফাঁস শনাক্ত করা হবে। আজ (সোমবার, ২০ এপ্রিল) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

‎৬০ দিনের আগেই রেজাল্ট দেয়ার উদ্যোগ নেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার খাতা দেখতে পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে, পরীক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে।’ এ সময় শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করে ২৪ ঘন্টা থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

‎পাবলিক পরীক্ষা আইন ১৯৮১ সংশোধন করা হচ্ছে বলে জানান তিনি। এসময় কোচিং সেন্টারের বিষয়ে তিনি বলেন, ‘কোচিং সেন্টারের কোনো স্বীকৃতি নেই। সরকারের কাছে কোচিং সেন্টারের কোনো লিস্ট নাই।’

‎পরীক্ষকদের যাচাই করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরীক্ষার খাতা দেখার পর, রেন্ডম সেম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষকদের যাচাই করা করা হবে।’ পরীক্ষার সময় বিদ্যুৎ চালু রাখতে আবেদন জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলেও জানান তিনি।

‎আসন্ন এসএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশের ৩০ হাজার ৬৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে, ৩ হাজার ৮৮৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিবেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী।’

মন্তব্য (০)





image

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা

নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...

image

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’র আয়োজন পররাষ্...

নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...

image

মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...

image

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...

image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

  • company_logo