• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

‎সোমবার (২০ এপ্রিল) সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‎এছাড়াও প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

‎সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

‎এছাড়াও আজ থেকে শুরু হওয়া দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

‎গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম- রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার।

মন্তব্য (০)





image

সোমবার থেকে হাম-রুবেলার জরুরি কর্মসূচি, টিকা পাবে ১ কোটি ...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বে...

image

৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা

নিউজ ডেস্ক : দেশে অন্তত ৩০ লাখ শিশু ১১টি মারাত্মক রোগের ঝুঁকিতে পড়েছে। এ...

image

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৭

নিউজ ডেস্ক : দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আর...

image

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর...

image

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বা...

  • company_logo