• লিড নিউজ
  • স্বাস্থ্য

সোমবার থেকে হাম-রুবেলার জরুরি কর্মসূচি, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎রোববার (১৯ এপ্রিল) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কর্মসূচির উদ্বোধন করবেন।

‎হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১৮ জেলার উচ্চ-ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু করে সরকার। পরে ১২ এপ্রিল থেকে এই কর্মসূচি ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় সম্প্রসারিত করা হয়।

‎হাসানুল মাহমুদ জানান, ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। তিনি আরও জানান, ৫ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

‎অন্যদিকে সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী এই বিশেষ অভিযানটি সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎স্বাস্থ্যখাতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে: স্বা...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....

image

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরে ভিটামিন ‘এ’...

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস...

image

বায়োটেকনোলজি ও বায়োসিমিলার উদ্ভাবনে প্রবাসী এনআরবি বিজ্ঞা...

নিজস্ব প্রতিবেদকঃ 'বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে বা...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শি...

image

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মি...

নিউজ ডেস্কঃ দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করত...

  • company_logo