• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ-ভারতের ‘গভীর বন্ধনের’ কথা তুলে ধরলেন ভারতীয় হাইকমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অভিন্ন ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে বলেছেন, বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সম্পর্ক জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর। 

‎শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী সংগীতানুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

‎‘বাঁধন আছে প্রাণে প্রাণে: অন্তর্লীন ঐক্যের সুর’ শীর্ষক এ আয়োজনটি ১৭ ও ১৮ এপ্রিল ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীরা অংশ নেন।

‎বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন ভারতের প্রখ্যাত শিল্পী সৈকত আচার্য্যের সঙ্গে সংগীত পরিবেশন করেন, যা দুই দেশের অভিন্ন সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায়।

‎প্রণয় ভার্মা বলেন, তাদের উপস্থিতি আমাদের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক ধারাবাহিকতার প্রতীক, যা সংগীত ও সাহিত্যের অভিন্ন ঐতিহ্যের মাধ্যমে দুই দেশের মানুষকে একসূত্রে গেঁথে রেখেছে।

‎তিনি আরও বলেন, এ ধরনের সাংস্কৃতিক বিনিময় কেবল শিল্পচর্চা নয়; বরং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, আস্থা গড়ে তোলা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের সেতুবন্ধন হিসেবে কাজ করে।

‎পহেলা বৈশাখকে তিনি বাঙালির পরিচয়, সহনশীলতা ও সম্মিলিত আকাঙ্ক্ষার পুনঃপ্রতিষ্ঠা হিসেবে উল্লেখ করেন, যা বাংলার কৃষিভিত্তিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত।

‎তিনি বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করে, যা সমৃদ্ধ ও বিকাশমান সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

‎ভারতীয় হাইকমিশনার জানান, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

‎অনুষ্ঠানটি এইচএসবিসি বাংলাদেশের অংশীদারিত্বে আয়োজিত হয়। এতে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, অ্যাকাডেমিক ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রণয় ভার্মা বলেন, এই পহেলা বৈশাখ উদ্‌যাপনের মাধ্যমে আমরা ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতাকেও উদ্‌যাপন করছি।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘ...

নিজস্ব প্রতিবেদকঃ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট জেরা...

image

যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংল...

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আজ...

image

‎ভোট ডাকাতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশ ধ্বংস করেছে বিগত ফ...

নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলা সাহিত...

image

জাতীয় পেনশন স্কিম নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘সর্ব...

image

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)...

  • company_logo