• সমগ্র বাংলা

নড়াইলে জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি  সফল করার লক্ষ্যে  প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন আব্দুর রশিদের  সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে জেলাজুড়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। সভায় ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিভিল সার্জন আব্দুর রশিদ  জানান, কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে তারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান। জেলায় ছয় মাস থেকে ছয়  বছরের নিচে মোট ৭৭ হাজার শিশু ৯৬৬ কেন্দ্রে ১১ দিন কার্যদিবসে এই টিকা দেয়া হবে।

উক্ত প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক শওকতের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রে...

image

রাণীনগরে সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

image

বিদ্যুৎস্পৃষ্টে বাড়িতে গৃহবধূ ও বিয়ের স্টেজে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক ঘটনায় বি...

image

নারায়ণগঞ্জে বিয়ের চাপ দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে গার্মেন...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস ক...

image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্স...

  • company_logo