• সমগ্র বাংলা

লেবাসের আড়ালে মাদক ব্যবসা! কালীগঞ্জে ‘ধার্মিক’ চেহারার আড়ালে চাঞ্চল্যকর সত্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : প্রথম দেখায় তাকে দেখে যে কেউ ভাবতে পারেন-ধর্মপ্রাণ, নিরীহ একজন মানুষ। মুখভর্তি লম্বা দাড়ি, কপালে ইবাদতের ছাপ-সব মিলিয়ে একেবারে আল্লাহভীরু মানুষের প্রতিচ্ছবি। কিন্তু এই বাহ্যিক চেহারার আড়ালে লুকিয়ে ছিল সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা, যা জানলে বিস্মিত হবেন যে কেউ।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়া গ্রামে বসবাসকারী মৃত কফিল উদ্দিনের পঞ্চাশোর্ধ ছেলে আল আমিনকে ঘিরেই এই চাঞ্চল্যকর ঘটনা। বাইরে থেকে তার বসতঘরটি একটি বড় গোয়ালঘর হিসেবেই পরিচিত ছিল। সেই গোয়ালঘরের এক কোণে পার্টিশন দিয়ে তৈরি করা হয়েছিল ছোট একটি কক্ষ, যেখানে একটি খাট পেতে রাতযাপন করতেন তিনি। স্থানীয়দের ধারণা ছিল-গবাদিপশু পাহাড়ার জন্যই তার এমন ব্যবস্থা।

তবে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পুলিশের একটি মাদকবিরোধী অভিযানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে টানা প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। 

অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। তার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মো. আশরাফুল ইসলাম, মো. ইকবালসহ থানার অন্যান্য এসআই ও পুলিশ সদস্যরা।

অভিযানের একপর্যায়ে আল আমিনের ব্যবহৃত খাটের পাশে নিচ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ কেজি গাঁজা। এছাড়া তার পরনে থাকা লুঙ্গির কোমরে লুকানো অবস্থায় পাওয়া যায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য জব্দ করে তাকে আটক করা হয়।

এ ঘটনায় রোববার (১৯ এপ্রিল) সকালে আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা যে কতটা বিভ্রান্তিকর হতে পারে-এই ঘটনাই তার বড় প্রমাণ। এলাকাবাসীর ভাষ্য মতে আল আমিনের বাবা কফিল উদ্দিনও ছিল একজন পেশাদার মাদক কারবারি। মূলত বংশ পরম্পরায় আল আমিন মাদক ব্যবসা করে আসছিল।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক শওকতের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রে...

image

রাণীনগরে সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

image

বিদ্যুৎস্পৃষ্টে বাড়িতে গৃহবধূ ও বিয়ের স্টেজে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক ঘটনায় বি...

image

নারায়ণগঞ্জে বিয়ের চাপ দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে গার্মেন...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস ক...

image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্স...

  • company_logo