• লিড নিউজ
  • জাতীয়

১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ, কোন বিষয়ে কত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। 

রোববার (১৯ এপ্রিল) এ তালিকা প্রকাশ করে এনটিআরসিএ।

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার কার্যক্রম গত ১২ এপ্রিল শেষ হয়। এর আগে গত ৩১ মার্চ অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার এই কার্যক্রম শুরু হয়।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯তম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্যপদের (ই-রিকুইজিশন) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে চাহিদা দিতে হবে। সে অনুযায়ী গত রোববার পর্যন্ত শূন্যপদের চাহিদা দেওয়ার শেষ সময় ছিল। এনটিআরসিএতে নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। আগে জারিকৃত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।

এনটিআরসিএর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুজিশন নামক সেবা বক্সের ই-রিকুজিশন লগইন অপশনে ক্লিক করে ই-রিকুজিশন প্ল্যাটফরমে প্রবেশ করে অনলাইন ফরমটি পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা পাঠাবেন।

উল্লেখ্য, ই-রিকুজিশন ফরমটি পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

 

মন্তব্য (০)





image

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৪৪

নিউজ ডেস্ক: বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্...

image

‎ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের...

image

‎সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার: মিলন

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা ড. এ এন এম এহছানুল হক মিলন বলেছে...

image

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ না করলে দেশ এখনো পাক...

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি ...

image

‎মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি ...

  • company_logo