• রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আগামীকাল রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে। সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দলটি আশা করছে, দেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের অবস্থান ও করণীয় বিষয়ে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট বার্তা তুলে ধরা হবে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo