• সমগ্র বাংলা

ফরিদপুরে ধর্ম অবমাননা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রদীপ পাল আড়াইহাজারে গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট, আইডি হ্যাক এবং প্রতারণার অভিযোগে প্রদীপ পাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ এবং র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল গতকাল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত প্রদীপ পালের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার জালালচর গ্রামে। তার বাবার নাম যদুরাম পাল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, অভিযুক্ত প্রদীপ পাল দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলতেন। এমনকি অনেকের আইডি হ্যাক করে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও বক্তব্য পোস্ট করতেন। এর মাধ্যমে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করতেন।

গত ২৫ মার্চ ২০২৬ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় একজন ভুক্তভোগী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন (মামলা নং-১৭)। মামলাটি বর্তমানে পিবিআই, ফরিদপুর তদন্ত করছে। সর্বশেষ গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার শংকর কুমার পাল নামক এক ব্যক্তির ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক আইডিতে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর পোস্ট দেন। এতে ওই এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার শুক্লা রায় জানান, তদন্তকারী কর্মকর্তার চাহিদার প্রেক্ষিতে আসামি প্রদীপ পালকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানায়, সাইবার অপরাধ, চাঁদাবাজি, হত্যা ও প্রতারণাসহ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের 'জিরো টলারেন্স' নীতি বলবৎ রয়েছে। জননিরাপত্তা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব সর্বদা তৎপর।

 

মন্তব্য (০)





image

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক : জরুরি মেরামত ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার কারণে...

image

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০০ হেক্টর জমির বোরো ধান

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রী...

image

নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধী...

image

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জোয়ারসাহারায় যাত্রা শুরু করেছে দে...

image

যশোরের শার্শার "জিয়া খাল" পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফর...

বেনাপোল প্রতিনিধি: জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফর...

  • company_logo