• সমগ্র বাংলা

গোপালপুরে শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের গোপালপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোপালপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাইমিনুল ইসলাম তোহা। প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক জেলা শিবির সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ফরহাদ আলী।

এ সময় পৌর ছাত্রশিবিরের সভাপতি আতিব ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাথী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা ও সঠিক দিকনির্দেশনা দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

৫

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...

  • company_logo