• লিড নিউজ
  • জাতীয়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।  এতে ‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, টাইম সাময়িকী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অসীম সাহসিকতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। দেশে যখন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সংকটে ছিল, তখন তিনি জনগণের কণ্ঠস্বর হিসেবে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এই স্বীকৃতি মূলত সেই সংগ্রামেরই ফল।

তিনি আরও জানান, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। অবাধ নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আজ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। নিজের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে) বলে যে আশার বাণী শুনিয়েছিলেন, আজ এ অর্জন তারই প্রতিফলন।

উপদেষ্টা মাহদী আমিন লিখেন, এ অর্জন কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের নয় বরং এটি পুরো বাংলাদেশের মানুষের জন্য গর্বের। একটি সমৃদ্ধ ও আইনের শাসনের দেশ গড়ার পথে এ আন্তর্জাতিক স্বীকৃতি দেশের নাগরিকদের আরও বেশি অনুপ্রাণিত করবে।

তারেক রহমানের পাশাপাশি টাইমের এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পোপ লিও চতুর্দশসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

দেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রি...

image

সংসদে আলোচনা জিয়াউর রহমানের পরিবার দেশের রাজনৈতিক ইতিহাস...

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদ...

image

'বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্...

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর...

image

‎সংসদের অধিবেশন কাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল...

image

‎‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্য...

নিউজ ডেস্কঃ নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুততম...

  • company_logo